রাজধানীর কদমতলীর মাতুয়াইল মেডিকেল রোড এলাকায় পূর্ব শত্রুতার জেরে শামসুদ্দিন খান (৬০) নামে ইউনিট বিএনপির এক নেতা ছুরিকাঘাতে আহত হয়েছে।
শুক্রবার (২৪জুলাই) দুপুরে মাতুয়াইল মেডিকেলে রোডে ঘটনাটি ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশি শান্ত আহমেদ বলেন, দুপুরের দিকে আমরা বন্ধুরা মিলে চা খাচ্ছিলাম। হঠাৎ চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি শামসুদ্দিন পিঠে ছুরি বিদ্ধ অবস্থায় পড়ে আছে। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, আহত শামসুদ্দিন বলেছেন রাকিব (২৭) নামের এক যুবক তাকে ছুরিকাঘাত করেছে।
হাসপাতালে আহত শামসুদ্দিন খানের ভাই আজিমউদ্দিন খান বলেন, তার ভাই মাতুয়াইল মেডিকেল রোডের বাসিন্দা। এবং মাতুয়াইল মাতৃসনদ ইইনিট বিএনপির সভাপতি। শামীমবাগ পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক।
তিনি আরও বলেন, দুপুরে নামাজের উদ্দেশ্য বাসা থেকে বের হয়েছিল। মেডিকেল রোডে হঠাৎ পেছন থেকে রাকিব তাকে ছুরিকাঘাত করে। তিনি অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা শামিম ওরফে পেট কাটা শামিমের সাথে রাজনৈতিক দ্বন্দ রয়েছে। সেই জের ধরে ইমরান, রাকিবসহ কয়েকজন তার ভাই শামসুদ্দিনকে ছুরিকাঘাত করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মো. ফারুক জানান, দুপুরে কদমতলি মাতুয়াইল থেকে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসে ওই ব্যক্তি। বর্তমানে জরুরী বিভাগে তার অস্ত্রপচার চলছে। বিষয়টি কদমতলি থানা পুলিশ তদন্ত করছে।
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০