দাউদকান্দিতে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেট কারসহ রুবেল (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক মোঃ রুবেল ঢাকার মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের আইয়ুব মিয়ার ছেলে
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় ড্রাইভিং সিটের নিচে এবং পিছনে বিশেষ কৌশলে প্লাস্টিকের কস্টিপ দিয়ে লুকিয়ে রাখা ভিন্ন ভিন্ন প্যাকেটে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একটি নীল রংয়ের টয়োটা প্রাইভেট কার(-ঢাকা মেট্টো-গ-৩১-৭৫১৮) জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রুবেল জানায়, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার ও চট্টগ্রাম এলাকা হতে ইয়াবা বহন করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় রুবেলকে গ্রেপ্তার এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন