নীলা মার্কেটে বাংলা কিউআর ক্যাম্পেইনে গভর্নর

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম

বাংলা কিউআর ব্যবহারে জনসচেতনতা বাড়াতে রাজধানীর পূর্বাচল নিউ টাউনের নীলা মার্কেট পরিদর্শন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মুস্তাকুর রহমান, এফসিএমএ। 

শনিবার(২৫ জুলাই) দুপুরে বাংলা কিউআর ক্যাম্পেইনের অংশ হিসেবে তিনি মার্কেটটি পরিদর্শন করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সংশ্লিষ্ট ব্যাংক ও পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় গভর্নর মার্কেটের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে ব্যবসায়ী ও ক্রেতাদের অবহিত করেন। দৈনন্দিন কেনাকাটায় নিরাপদ, দ্রুত ও সহজ পেমেন্ট মাধ্যম হিসেবে বাংলা কিউআর ব্যবহারের জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

পরে গভর্নর নিজেও মার্কেট থেকে বিভিন্ন পণ্য কেনেন এবং বাংলা কিউআরের মাধ্যমে এর মূল্য পরিশোধ করেন। তাঁর এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর ব্যবহারে আগ্রহ ও সচেতনতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত