ঈশ্বরদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে স্কুল চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ্ট গবেষণা ইন্সটিটিউটের পরিচালক (গবেষণা) ও একাডেমিক কমিটির সভাপতি ড. আতাউর রহমান।
স্কুলের প্রধান শিক্ষক মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ্ট গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ড. শামসুল আরেফীন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিনুল হক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ কে এম রাশেদুল ইসলাম মিলন ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মনির হোসেন (মিতুল) প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক খোরশেদ আলম। স্কুল সূত্রে জানা যায়, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ২১ জন এবং জুরিয়র বৃত্তি পরীক্ষায় ১৫ জনসহ মোট ৩৬ জন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
