খুব অল্প সময়ে শোবিজে পরিচিতি পাওয়া অভিনেত্রী মেঘলা মুক্তা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ভর্তি রয়েছেন। সেখানে তার অস্ত্রোপচার চলছে।
মেঘলা মুক্তার অফিসিয়াল অ্যাডমিনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সেখানে সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা চাওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এ কঠিন সময়ে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজব ছড়িয়ে না দিতে সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে অফিসিয়ালভাবেই তা জানানো হবে।
ক্যারিয়ারের শুরুতে ভারতের তেলেগু ভাষার সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’ দিয়ে আলোচনায় উঠে আসেন। এরপর দেশের ওটিটি, সিনেমাতেও কাজ করে পরিচিতি পেয়েছেন তিনি।
ফের আইনি জালে অভিনেতা সোহম
শত মিলিয়নের ক্লাবে ধ্রুবর ‘যে পাখি ঘর বোঝেনা’
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল সেই তাহসিন