বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (২৮ জুলাই) দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকীর উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, কটু কথা বললে জনগণ বসে থাকবে না। একটি গোষ্ঠী অহেতুক উত্তেজনা সৃষ্টি করে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ তৈরি করতে চায়। তাদের রাজপথেই জবাব দেবে বিএনপি।

এ সময় দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। পাশাপাশি কেউ যাতে দলকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার কথাও বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির উদারতার সুযোগ নিয়ে একাত্তরের পরাজিত শক্তি দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত