মিস শেফালি চরিত্রে সৃজলা গুহ

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৫:০২ পিএম

এক সময় পশ্চিমবঙ্গের বিনোদন জগতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন মিস শেফালি। তার অনন্য ব্যক্তিত্ব, মঞ্চ উপস্থিতি এবং সাহসী শিল্পীসত্তা তাকে করে তুলেছিল এক সাংস্কৃতিক আইকন। ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অজানা অধ্যায়কে তুলে ধরবে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। 

কিংবদন্তি বিপ্লবী অনন্ত সিংহ-র জীবন অবলম্বনে নির্মিত এই ছবিতে ফুটে উঠবে এমন এক মানুষের গল্প, যাকে কেউ দেখেছেন নির্ভীক স্বাধীনতা সংগ্রামী হিসেবে, আবার কারও কাছে তিনি ছিলেন ডাকাত। ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ চরিত্র এবং ঘটনাকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরবে এই ছবি। আর এতে মিস শেফালি চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৃজলা। 

ছবিটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু।  মুখ্য ভূমিকায় রয়েছেন সুপারস্টার জিৎ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, কৌশিক সেন, চন্দন সেন, দেবত্তমা সাহা। ‘নন্দী মুভিজ’ এবং ‘জিৎজ ফিল্মওয়ার্কস’ প্রযোজিত এই ছবির সংগীত পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী শান্তনু মৈত্র। এবার স্বাধীনতা দিবসের মৌসুমেই মুক্তি পাবে এই বাংলা ছবিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত