মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের জাঁদরেল অভিনেতাকে দীর্ঘদিন পর দেখা গেল একটি ইউটিউব ফিল্ম। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘পথহারা মন’ ফিল্মটি প্রকাশের পর থেকেই আবেগে ভাসছে। প্রেম, পরিবার আর বাবা-সন্তানের মমতার গল্পে নির্মিত এই ইউটিউব ফিল্ম দেখে অনেকেই চোখের জল ধরে রাখতে পারছেন না।
বিশেষ করে দীর্ঘদিন পর বাবার চরিত্রে জাহিদ হাসানের আবেগঘন অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। ইউটিউবের মন্তব্যের ঘরজুড়ে তাই প্রশংসার বন্যা, যেখানে অনেকেই এটিকে বছরের অন্যতম সেরা কাজ বলেও মন্তব্য করছেন।
চ্যানেল আইতে প্রচারের পর শুক্রবার বিকেলে সিনেমাওয়ালার ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘পথহারা মন’। নাটকটিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার, তটিনী, মনিরা মিঠু, দীপা খন্দকার, এজাজুল ইসলামসহ অনেকে।
নাটকটি দেখে দর্শকরা বলছেন, জাহিদ হাসানের মতো অভিনেতার সঙ্গে নতুন প্রজন্মের খায়রুল বাসার এবং তটিনীর অভিনয়ের দারুণ সমন্বয় ‘পথহারা মন’ নাটকটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। গল্প, সংলাপ আর অভিনয় সব মিলিয়ে এক কথায় হৃদয় ছুঁয়ে যাওয়া একটি নাটক। অল্প সময়ে ইউটিউবে নাটকটি দেখে হাজারও দর্শক মন্তব্য করেছেন। মোহাম্মদ আলী লিখেছেন, এই নাটক বেস্ট ফরএভার। সাধারণত নাটকে কমেন্ট করি না, কিন্তু এটা দেখে না করে পারলাম না। বেস্ট ছিল এটা।
ভিনির নতুন চুক্তির শর্ত বদলাবে না রিয়াল, দল ছাড়লেও নেই আপত্তি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-তে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার
নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা