আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। টর্নিও ক্লসুরা ২০২৬-এর তৃতীয় রাউন্ডের ম্যাচে ঘরের মাঠ মনুমেন্তাল স্টেডিয়ামে ডি মারিয়ার রোজরিও সেন্ট্রালের কাছে ১-০ ব্যবধানে হেরে গেছে স্বাগতিক রিভার প্লেট। আর এই হারের পেছনে বড় ভূমিকা ছিল অভিজ্ঞ আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির এক অনাকাঙ্ক্ষিত আত্মঘাতী গোল।
পেশাদার ফুটবলের ইতিহাসে এটিই রিভার প্লেটের টানা পঞ্চম হার, যা ক্লাবটির দীর্ঘ ইতিহাসে আগে কখনো ঘটেনি। এই লজ্জাজনক রেকর্ডের পর গ্যালারিতে থাকা হাজার হাজার ভক্ত-সমর্থক ক্লাব ব্যবস্থাপনা ও খেলোয়াড়দের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
প্রথমার্ধের ২৭ মিনিটে গতবারের চ্যাম্পিয়ন রোজরিও সেন্ট্রালের উইঙ্গার জ্যামিন্টনের ক্রসে বল ক্লিয়ার করতে গিয়ে ভুলবশত নিজের জালেই জড়িয়ে দেন ওতামেন্দি। রিভার প্লেট গোলরক্ষক বেলত্রানের কিছুই করার ছিল না।
রোজরিও সেন্ট্রালের হয়ে মাঝমাঠে নজরকাড়া পারফর্ম করেন আনহেল ডি মারিয়া। তার চমৎকার পাস ও আক্রমণে স্বাগতিক রক্ষণভাগ বারবার বিপদে পড়ে।
'আমার ট্যালেন্ট আছে ওদের নেই', প্রতিপক্ষকে খোঁচা ট্রাম্পের