বেলকুচিতে বজ্রপাতে কলেজ ছাত্র নিহত

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৪:৫৮ পিএম

সিরাজগঞ্জের বেলকুচিতে জমিতে ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ সিয়াম (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯ টায় উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম চর সমেশপুর গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। তিনি সিরাজগঞ্জ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের ছাত্র, চলতি বছরে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

নিহতের চাচা মো. আলহাজ্ব বলেন, সকালে নিজ জমিতে ধান রোপণের কাজ করছিলেন সিয়াম।

এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে পরপর কয়েকটি বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত সিয়ামরা দুই ভাই , সিয়াম বড়।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, জমিতে কাজ করার সময় বজ্রপাতে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত