বিগত সরকারের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন শিক্ষক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দমন এবং আন্দোলনকারীদের হুমকি প্রদানে জড়িত ছিলেন কি না— এসব অভিযোগ তদন্তে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলায় হয়, সম্প্রতি একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন শিক্ষক রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার প্রতিবেদন সম্পর্কে তদন্তপূর্বক রিপোর্ট প্রদানের জন্য তদন্ত কমিটি গঠন করা হলো।
কমিটির আহ্বায়ক করা হয়েছে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদকে। সদস্য হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর। রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) মোহাম্মদ আব্দুল মালেক কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে বলা হয়েছে, আগামী ১৩ আগস্ট ২০২৬-এর মধ্যে কমিটিকে অভিযোগ তদন্ত করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত শিক্ষক থাকলে তাদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ ও সুপারিশ প্রদান করতে হবে।
প্রকাশিত প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ—বিগত সরকারের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন এবং আন্দোলনকারীদের হুমকি প্রদানে জড়িত ছিলেন কি না—তা তদন্ত করে সত্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার্থী ১, দায়িত্বে ১৭ জন