বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে পানিতে ডুবে সিয়াম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৬ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে দড়িমুকুন্দ মধ্যপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সিয়াম একই এলাকার মো. জনির একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দড়িমুকুন্দ মধ্য পাড়ায় বাড়ির পাশেই ছোট ছোট বাচ্চাদের সাথে খেলছিল সিয়াম। এ সময় পরিবারের সদস্যরা বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে সবার অগোচরে সে বাড়ির একটি ডোবার দিকে চলে যায়। পরিবারের সদস্যরা প্রায় এক ঘন্টা খোঁজাখুঁজি করার পর ডোবার মধ্যে সিয়ামকে ভাসমান অবস্থায় দেখতে পায়।
পরে, পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দুই বছরের শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে চলছে শোকের মাতম।
বর্ষায় শিশুর যত্নে করণীয়