নাটোরের লালপুরে পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে হামিম আলী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার চংধুইল ইউনিয়নের কামারহাটি নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হামিম আলী ওই গ্রামের আয়ুব আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে বাড়ির দক্ষিণ পাশে খেলাধুলা করছিল হামিম। একপর্যায়ে বাড়ির সংলগ্ন দক্ষিণ পাশে থাকা একটি পরিত্যক্ত ডোবার পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হামিম আলীকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই সৎকারের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।