নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০২:৩৫ পিএম

নারায়ণগঞ্জ সদরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও সন্তান দগ্ধ হয়েছেন। তাদের ৩ জনের অবস্থায়ই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দগ্ধরা হলেন, মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২২) ও তাদের ছেলে সন্তান মারুফ (৮)।

আজ শুক্রবার (৭ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জ সদরের একটি বাসায় সকালে সিগারেট ধরাতে দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ হয়। এতে পরিবারটির তিনজনই পুড়ে যান। ওই বাসায় আগে থেকেই লিকেজের কারণে রুমের ভেতর গ্যাস জমে ছিল বলে ধারণা করা হচ্ছে। 

তিনি জানান, মাইদুলের ৮৫, বিউটির ৯০ ও মারুফের ৮০ শতাংশ পুড়ে গেছে। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত