গাজীপুরে বাসে আগুন, যা জানা গেল

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৪:০৯ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকার একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭আগস্ট) বিকেল‌ তিনটার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা  রাজধানী পরিবহনের একটি বাসের পিছনের দিকে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা৷ মুহূর্তেই এই ঘটনায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এসময় আশেপাশে লোকজন আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই বাসটির বেশিভাগ অংশ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার চৌধুরী রায়হান জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।



×
সর্বশেষ সর্বাধিক পঠিত