বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই। আর ঢাকার বাতাসের মান বছরের বেশিরভাগ সময়েই অস্বাস্থ্যকর থাবে তবে গত কয়েকদিন বাতাসের মান তুলনামূলক ভাল।
আজ শনিবার (৮ আগস্ট) ঢাকার বাতাসের মান ৭৩ স্কোর নিয়ে ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে, যা ১২৫ টি দেশের মধ্যে ২৬তম অবস্থানে রয়েছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৮৬ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে উগান্ডার রাজধানী কাম্পালা। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
এ ছাড়াও ১৬৩ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা। এরপরই দোহা, জোহানেসবার্গ, দুবাইয়ের মতো শহরগুলো দূষণের দিক থেকে ওপরের দিকে রয়েছে
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
