কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি আশা এনজিওর মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল-জামালপুর-ময়মনসিংহ সড়কের কালিহাতী পৌরসভার চাটিপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম ঘাটাইল উপজেলার বাসিন্দা। তিনি কালিহাতী পৌরসভার সালেংকা এলাকা থেকে চাটিপাড়া আশা অফিসে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 

খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর অজ্ঞাতনামা গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত