রাজাপুরের যুবলীগ নেতা রেজভী ভান্ডারিয়ায় গ্রেপ্তার

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১০:২৮ এএম

ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবলীগ নেতা খান রেজভী সাব্বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খান রেজভী সাব্বির পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি রাজাপুর উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

ভান্ডারিয়া থানা পুলিশ জানায়, খান রেজভী সাব্বিরের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এছাড়া বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার রাতে চরখালী ফেরিঘাট এলাকায় সাব্বিরের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাব্বিরের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত