অস্ট্রেলিয়া টেস্টের জন্য শান্তদের 'কঠোর 'অনুশীলনের তাগিদ হোয়াটমোরের

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৯:৫৭ পিএম

বাংলাদেশের ক্রিকেটের গৌরবময় এক অধ্যায়ের নেপথ্য নায়ক ডেভ হোয়াটমোর। দায়িত্ব ছেড়েছেন প্রায় দুই দশক হতে চললো। মালয়েশিয়া দলের হেড কোচ হয়ে ঢাকায় এসেছেন স্থানীয়দের সঙ্গে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে। 

মিরপুরে আজ (রবিবার) সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলা ডেভ হোয়াটমোর। তার সাথে কথা হলো বাংলাদেশ দলের অস্টেলিয়া সফর নিয়ে। ২৩ বছর আগে ২০০৩ সালে বাংলাদেশ যে অস্ট্রেলিয়া সফর করেছিল, সেই দলের কোচের দায়িত্ব ছিল তার কাঁধে। সেবার দুই টেস্টের কোনোটিতে জয় না পেলেও ওই সময়ের বাস্তবতায় কিছুটা লড়াই করেছিল বাংলাদেশ। এবার সেই চিত্রে পরিবর্তনের আশা দেখছেন তিনি।

'সবাই আশাবাদী তারা (বাংলাদেশ) প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে, তবে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসের মতো নয়! এটা পরিকল্পনার মধ্যে ছিল না। মেহেদী হাসান মিরাজের প্রথম ইনিংস ভালো ছিল; দারুণ খেলে সেঞ্চুরি পেয়েছেন। অন্য কন্ডিশনে যত বেশি খেলবেন, তত উন্নতি করবেন; তাই আরও অনুশীলনের দরকার। আরেকটি প্রস্তুতি ম্যাচ হলে ভালো হতো। তবে আশাবাদী, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে দল কঠোর অনুশীলন করবে', বলেন শ্রীলঙ্কাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ হোয়াটমোর। 

বাংলাদেশ ক্রিকেটের খোঁজখবর রাখা এই অস্ট্রেলিয়া কথা বলেছেন নাহিদ রানা ও বাংলাদেশের পেস আক্রমণ প্রসঙ্গেও, “আপনারা নাহিদ রানাকে মিস করছেন, তাই তো? নাহিদ দারুণ খেলোয়াড়। কিন্তু দুঃখের বিষয়, ফিরতে হলে তাকে শতভাগ ফিট হবে। পেসাররা বেশ ভালো করছে। শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানের মতো নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। এই অঞ্চলের ধারাটাই হলো ভালো তরুণ পেসার গড়ে তোলা। এই দেশও (বাংলাদেশ) এর ব্যতিক্রম নয়।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত