ক্যামেরন গ্রিনের সেঞ্চুরি কিছুটা প্রতিরোধ গড়লেও তা কেবল শঙ্কা কাটালো অজিদের ইনিংস ব্যবধানের হারের। মেহেদী হাসান মিরাজের ফাইফারে লিড খুব বেশি একটা বাড়াতে পারেনি স্বাগতিকরা। এতে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই প্রথমবারের মতো টেস্টে হারিয়ে ইতিহাস গড়ার জন্য স্রেফ ৫৭ রানের লক্ষ্য পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
ডারউইন টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে এসে ৯৫ ওভার ১ বলে ২৮৪ রানে অলআউট হয় অজিরা। ২০১ বলে দলীয় সর্বোচ্চ ১০৪ রানের ইনিংস খেলেন গ্রিন। লাল বলের ক্রিকেটে এটি তার তৃতীয় শতক পেরোনো ইনিংস। এছাড়া স্মিথ আগের দিনে ফিরেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করে।
এদিকে টেস্টে নিজের ১৫তম ফাইফার পেলেন মিরাজ। এতে ৩৩ ওভার ১ বলে দেন ৬৬ রান। অস্ট্রেলিয়ায় এটি তার প্রথম ফাইফার আর এশিয়ার বাইরে তৃতীয়। হাসান এই ইনিংসে উইকেট নিয়েছেন ৩টি, দুই ইনিংস মিলিয়ে তাই উইকেট সংখ্যা দাঁড়াল ৯-এ।
৬৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শুরু করে অজিরা। যেখানে স্কোরবোর্ডে ১৭ রান যোগ করতেই দিনের প্রথম ধাক্কা খায় প্যাট কামিন্সের দল। মিরাজের বলে উইকেটের পেছেন ক্যাচ দিয়ে ফেরেন অজিদের উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি (৩০)। পরে ৬৬তম ওভারে শেষে বলে মিরাজের দারুণ এক স্ট্রেইট ডেলিভারিতে বোকা বনে যান ওয়েবস্টার। ভেবেছিলেন টার্ন নেবে বল, তবে বল সোজা আঘাত হানল স্টাম্পে। ৫ রানে আউট ওয়েবস্টার। স্কোরবোর্ডে তখন ৬ উইকেটে ১৯৩ রান।
সেশনের শেষ উইকেট হিসেবে অধিনায়ক কামিন্সকেও (৮) ফেরান মিরাজ। সেখান থেকে ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে স্বাগতিকদের শঙ্কা কাটায় গ্রিন-স্টার্ক জুটি। তাদের ৪৩ রানের জুটিতেই ইনিংস হারের শঙ্কা কাটিয়ে লিড পায় অজিরা। তবে সেটি স্থায়িত্ব হয়নি বেশিদূর। দলীয় ২৫ রানের মাথায় স্টার্ক তাসকিনের ইনিংসে প্রথম শিকার হয়ে ফেরার পর সেঞ্চুরি তুলে হাসানের বলে বোল্ড হন গ্রিন। পরে ৯৬তম ওভারের প্রথম বলে নাথায় লায়নকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট তুলে নেন মিরাজ। এখন বাকি কাজ ব্যাটারদের। ঐতিহাসিক জয় কেবল ৫৭ রানের অল্প রাস্তা পাড়ি দিতে হবে তানজিদ-শান্তদের।
তবে স্বল্প এই লক্ষ্য পাড়ি দিতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে সফরকারীরা। ইনিংসের দ্বিতীয় ওভারে জশ হ্যাজলউডের বলে বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ ওভার শেষে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৪ রান। জয়ের জন্য এখন আর দরকার কেবল ৪৩ রান।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন চলমান):
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৯৮/১০ (স্মিথ ৭১, ওয়েদারল্ড ২৩, হেড ২২, কেরি ১৯, গ্রিন ১৩, ওয়েবস্টার ১২; হাসান ৬/৫৫, তাসকিন ২/৫৫, এবাদত ২/৩৯)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪২৬/১০ (১৩৮ ওভার) (মুমিনুল ৪৯, তানজিদ ১০১, শান্ত ৮৪, মুশফিক ৩৬, মিরাজ ৬৫, হাসান ১৪, তাইজুল ১৭, তাসকিন ১৪*; হ্যাজলউড ৬/৮৯, স্টার্ক ২/৭৯)।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ২৮৪/১০ (৯৫.১ ওভার) (ওয়েদারল্ড ০, হেড ১৭, লাবুশেন ৩১, স্মিথ ৪৪, ১০৪, ক্যারি ৩০, স্টার্ক ১৮; হাসান ৩/৫৬, তাইজুল ১/৫১, মিরাজ ৫/৬৬)