'ফলাফল নয়, নিজেদের বিশ্বাসেই ছিল ফোকাস', ম্যাচসেরা হাসান মাহমুদ

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১২:০৪ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে সবচেয়ে বড় অবদান পেসার হাসান মাহমুদের। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে সেঞ্চরিয়ান ক্যামেরন গ্রিন, ও দুই ওপেনার হেড ও ওয়েরালান্ডের উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। 
 
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী মঞ্চে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে হাসান মাহমুদ বলেন, "ম্যাচের আগের অনুশীলন সেশনে আমরা প্রতিটা সেকেন্ড নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ফল কী হতে পারে তা নিয়ে না ভেবে আমরা স্রেফ নিজেদের সামর্থ্যে বিশ্বাস রেখেছি।"
 
অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনাপ গুঁড়িয়ে দেওয়া প্রসঙ্গে এই পেসার জানান, সঠিক পরিকল্পনাই তাদের সফলতার পথ দেখিয়েছে, "কোচদের সাথে আমাদের কিছু নির্দিষ্ট পরিকল্পনা ছিল। তারা কীভাবে ব্যাট করেন, সেই ভিডিও অ্যানালিসিস করে আমরা পরিকল্পনা সাজিয়েছিলাম এবং মাঠের ভেতরে ঠিক সেটাই নিখুঁতভাবে বাস্তবায়ন করতে পেরেছি।"

উইকেটের আচরণ ও বোলিং কৌশল নিয়ে হাসান বলেন, "উইকেটে বোলাররা অত্যন্ত ধৈর্যশীল ছিল। লাইন ও লেন্থ ঠিক রেখে ধারাবাহিকভাবে বল করে গেছি, আর তাতেই সাফল্য এসেছে।"
 
দেশের মাঠে এই জয়ের বার্তা কী ধরনের সাড়া ফেলবে তা নিয়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ বলেন, "আমার এই অর্জনে দেশে বাংলাদেশের মানুষ খুব খুশি হবে। নিশ্চয়ই পুরো দেশজুড়ে এখন উৎসবের পরিবেশ এবং তারা এই জয় উদ্‌যাপন করবে।"

 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত