হাসানের ৬ উইকেট, উইন্ডিজ ৩৫৬; ওপেনিংয়ে নাঈম হাসান

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

সিলেট টেস্টের প্রথম ইনিংসে দারুণ লড়াই উপহার দিয়ে ৩৫৬ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের দ্বিতীয় দিনে ক্যারিবীয়দের ইনিংসে বড় ভূমিকা রেখেছেন পেসার হাসান মাহমুদ। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৫ বা ততোধিক উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি।

বাংলাদেশের ইনিংস ওপেনিংয়ে তানজিদ তামিমের সাথে নেমেছেন নাঈম হাসান। সাদমান ইসলাম চোটে পড়ে হাসপাতালে যাওয়ায় এই বিস্ময়কর পরিবর্তন আনা হয়েছে।

দুর্দান্ত বোলিং করা হাসান মাহমুদ ৯০ রান খরচায় তুলে নিয়েছেন ৬টি উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ২টি এবং মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ২ উইকেট। তবে এ ইনিংসে কোনো উইকেট পাননি স্পিনার তাইজুল ইসলাম ও নাঈম হাসান। বিশেষ করে শেষ উইকেটে জোমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলসের ৩৩ রানের জুটি বাংলাদেশকে কিছুটা ভোগালেও শেষ পর্যন্ত মিরাজের বলেই এই জুটি ভাঙে।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের মূল ভিত্তি ছিল আমির জাঙ্গুর সেঞ্চুরি। এছাড়া দলের পক্ষে ফিফটি হাঁকিয়েছেন কেভিন উইকহ্যাম ও জাস্টিন গ্রিভস।

সংক্ষিপ্ত স্কোর

 

  • ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১০৬.৩ ওভারে ৩৫৬ অলআউট (আমির জাঙ্গু ১৩৩, উইকহ্যাম ৬১, গ্রিভস ৫১, বিশপ ২৩, ওয়ারিক্যান ২৭*, সিলস ১৫, জোসেফ ১৬*; হাসান ৬/৯০, তাসকিন ২/৯০, মিরাজ ২/৮২, তাইজুল ০/৫৪, নাঈম ০/৩৭)।
সর্বশেষ সর্বাধিক পঠিত