শ্রীপুর

বনে মিলল ১২টি ঘোড়ার কাটা মাথা, চামড়া-নাড়ীভুঁড়ি

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১২:৪০ পিএম

গাজীপুরের শ্রীপুরে গহীন গজারি বনের ভেতর থেকে সদ্য জবাই করা ১২টি ঘোড়ার মাথা, চামড়া, নাড়ীভুঁড়ি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার মুদিপাড়া এলাকা থেকে ঘোড়ার শরীররে বিভিন্ন অংশ উদ্ধার পর মাটি চাপা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফ হোসেন।  

গোসিংগা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য সুমন প্রধান জানান,  গজারি বনের ভেতর গরুর ঘাস কাটতে গিয়ে এক রাখাল ঘোড়ার কাটা মাথা, চামড়া, হাড় ও নাড়ীভুঁড়ি পড়ে থাকতে দেখেন। এ খবর ছড়িয়ে পড়লে বনের ভেতরে উৎসুক জনতা ভিড় করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে থেকে ঘোড়ার অঙ্গগুলো উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়।

শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফ হোসেন জানান, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। জড়িতদের শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়া অঙ্গপ্রতঙ্গগুলো মাটিচাপা দেওয়া হয়েছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত