আগামী ২৬ আগস্ট ভারতজুড়ে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা 'টক্সিক'। ছবিটির সাফল্য কামনায় তিরুমালায় ন্যাড়া হলেন নয়নতারা? জানুন ভাইরাল ছবির নেপথ্যের আসল সত্য? নয়নতারা সিনেমায় অভিনয় করেছেন বিশেষ ও গুরুত্বপূর্ণ ভূমিকায়। ছবির গোটা টিম বর্তমানে জমিয়ে প্রচার করছেন। আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ন্যাড়া মাথার নয়নতারাকে? সেই ভিডিও এবং ছবি ভাইরালও হয়ে যায় দ্রুত গতিতে।
ভাইরাল হওয়া একাধিক ভিডিও এবং ছবিতে দেখা যাচ্ছে, নয়নতারা তিরুমালা মন্দিরে পূজা দিতে গেছেন। আর পূজার পর ন্যাড়া হন। ছবির সাফল্য কামনায় নাকি তিনি চুল দান করেছেন। প্রশ্ন উঠেছে, তিনি কি সত্যিই ন্যাড়া হয়েছেন, তাও সিনেমা বক্স অফিসে হিট করবে এই প্রার্থনা করে? না। মোটেই এমন কিছু ঘটেনি। মোটেই নয়নতারা ন্যাড়া হননি, চুল দান করেননি তিরুমালা মন্দিরে। তাহলে? যে ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সবটাই এডিট করা, এআই দিয়ে বানানো, সত্যি নয়।
এদিন নয়নতারার তিরুমালা দর্শনের যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে তাঁর পরনে সাদা চুড়িদার, সবুজ ওড়না। হালকা সাজ, গয়না। আর মাথা ন্যাড়া। তবে ছবিগুলো একটু ভাল করে লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে সেগুলো আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে বানানো। সত্যি নয়। বিশেষ করে তাঁর মাথাটা অদ্ভুত রকমের হলদে রঙের লাগছে।
নয়নতারার তিরুমালা দর্শনের যে ছবিগুলো নতুন করে ভাইরাল হয়েছে সেটা এখনের নয়। তিনি 'টক্সিক' ছবির সাফল্য কামনায় পুজো দিতে যাননি। বরং চলতি বছরের এপ্রিল মাসে তিনি গোটা পরিবার নিয়ে এই মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্বামী বিগ্নেশ শিবান। সেই সময় তিনি যে পোশাক পরেছিলেন বা গয়না পরেছিলেন তার সঙ্গে সম্প্রতি ভাইরাল হওয়া ছবির হুবহু মিল। ফলে অভিনেত্রীর পুরনোকে এডিট করে যে সেগুলো এখন পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত একাধিকবার পিছিয়ে অবশেষে আগস্টের শেষে বড়পর্দায় আসছে এই ছবিটি। মুখ্য ভূমিকায় রয়েছেন যশ, নয়নতারা, কিয়ারা আডবানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি, প্রমুখ। ছবিটি মুক্তির আগেই অতিরিক্ত যৌনতা দেখানোর কারণে বিস্তর কটাক্ষের মুখে পড়েছে।
বিধানসভায় ক্ষমা চাইলেন থালাপতি বিজয়
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১০
আনন্দময় শিশু শিক্ষা নিশ্চিতে সরকারের নতুন পরিকল্পনা
সাবেক সেনাপ্রধান আজিজকে গ্রেপ্তারে ইন্টারপোলে আবেদন