চন্দনাইশে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৮:১৮ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার গাবতল এলাকায় গাছ কাটার সময় গাছ কাঁধে করে বহন করে নিয়ে আসার পথে পিচ্ছিল রাস্তায় অসাবধানতাবশত গাছটি মাথার ওপর পড়ে মো. আবু হানিফ (৩১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে চন্দনাইশ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাবতল এলাকার মোহাম্মদ আহছান মিয়ার বাড়ির সামনে লালী বাপের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবু হানিফ নেত্রকোনা জেলার আটপাড়া থানার চরমুইশা গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত