বাংলাদেশে প্রিমিয়ার লিগের পুরো মৌসুম দেখাবে বঙ্গ ও মাইকো

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৯:২৪ পিএম

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য আবারও নিয়ে এসেছে রোমাঞ্চকর ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন সিজন। ২০২৬/২৭ মৌসুমের পুরো ৩৮০টি ম্যাচ সরাসরি লাইভ স্ট্রিম দেখার সুযোগ থাকছে বঙ্গ প্ল্যাটফর্মে, আর সার্বিক সহযোগিতায় সাথে রয়েছে মাইকো । বঙ্গ'র মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমী ও সমর্থকরা ২০২৬/২৭ প্রিমিয়ার লিগ মৌসুমের প্রতিটি ম্যাচ—শিরোপার লড়াই, ঐতিহাসিক সব দ্বৈরথ থেকে শুরু করে প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইয়ের শেষ মুহূর্তের নাটকীয়তার—সবকিছুই সরাসরি এবং এইচডি কোয়ালিটিতে উপভোগ করতে পারবেন। আন্তর্জাতিক প্রিমিয়াম স্পোর্টসকে ডিজিটাল স্ট্রিমিংয়ের মাধ্যমে বাংলাদেশি দর্শকদের নাগালের মধ্যে নিয়ে আসা এবং খেলাকে ঘিরে একটি উপভোগ্য অভিজ্ঞতা তৈরি করাই বঙ্গ ও মাইকোর মূল লক্ষ্য।

নতুন সিজন সূচনার উদযাপন উপলক্ষে ২২শে আগস্ট, শনিবার বঙ্গ এক জাঁকজমকপূর্ণ প্রেস ইভেন্ট ও ওয়াচ পার্টির আয়োজন করা হয়; যেখানে এই ইভেন্টের অফিশিয়াল হসপিটালিটি পার্টনার হিসেবে যুক্ত ছিল র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা। বঙ্গ ইপিএল সিজন পাস হোল্ডার, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা বড় পর্দায় রোমাঞ্চকর ম্যানচেস্টার ইউনাইটেড- হাল সিটির ম্যাচটি সরাসরি উপভোগ করেন, যে ম্যাচে মৌসুমের শুরুতেই অঘটনের শিকার হয়েছে রেড ডেভিলরা। বঙ্গ-র চিফ অব বিজনেস অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স মামুন আতিক বলেছেন, 'মাইকোর সাথে মিলে আমরা আসলে চেয়েছি ফ্যানদের খেলা দেখার এক্সপেরিয়েন্সটাকে একদম নতুন একটা লেভেলে নিয়ে যেতে। একইসাথে ব্র্যান্ড, আমাদের পার্টনার এবং পুরো স্পোর্টস কমিউনিটির জন্য নতুন কিছু সুযোগ তৈরি করাটাও আমাদের অন্যতম লক্ষ্য। আমরা খুবই এক্সাইটেড এবং আশা করছি পুরো মৌসুমজুড়েই এই দারুণ ধারাটা আমরা ধরে রাখতে পারব।"

সফল প্রেস ইভেন্ট ও ওয়াচ পার্টির পাশাপাশি দেশের বিশাল ফ্যান্টাসি ফুটবল কমিউনিটির জন্য অফিশিয়াল 'বঙ্গ ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ ক্যাম্পেইন' শুরু করেছে প্ল্যাটফর্মটি। শুধুমাত্র বঙ্গ ইপিএল সিজন পাস সাবস্ক্রাইবারদের জন্য নির্ধারিত এই এক্সক্লুসিভ লিগে সেরা ম্যানেজারদের জন্য থাকছে প্লেস্টেশন ৫, ম্যাকবুক এবং আইফোন-এর মতো মেগা পুরস্কার। পাশাপাশি পুরো মৌসুমজুড়ে অংশগ্রহণকারীদের জন্য প্রতি মাসেই থাকছে সারপ্রাইজ গিফট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত