জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে নিয়োগ

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০১:২৭ এএম

প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক উপদেষ্টা’ পদে মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন সদ্য সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল শনিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক গেজেট প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। এতে বলা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(১) ও ৩বি(২) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এ নিয়োগ প্রদান ও দায়িত্ব অর্পণ করেছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতনভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে এ নিয়োগের জন্য জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত