আইনমন্ত্রী বললেন

রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে মিয়ানমারকেই

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৬:৩৮ এএম

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রোহিঙ্গা সমস্যা সৃষ্টি করেছে মিয়ানমার, সমাধানও তাদেরই করতে হবে। তিনি আরও বলেছেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে এ সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য গড়ে তোলাও জরুরি। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে নীতি গবেষণা কেন্দ্র আয়োজিত ‘রোহিঙ্গা সংকট : বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জ ামান বলেন, ‘রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। বিষয়টি যুক্ত রাষ্ট্র ও চীনকে বুঝতে হবে। একই সে ঙ্গ বাংলাদেশেরও বিষয়টি অনুধাবন করা প্রয়োজন। কারণ, সবার আগে বাংলাদেশের ভূখণ্ড ও স্বার্থের বিষয়টি বিবেচনায় রাখতে হবে।’ তিনি বলেন, ‘মানবিকতা ও মূল্যবোধের জায়গা থেকে বাংলাদেশ রোহিঙ্গ াদের আশ্রয় দিয়েছে। রোহিঙ্গ ারা যখন নিজ দেশে নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছিলেন, তখন বাংলাদেশ সাংবিধানিক দায়িত্ববোধ থেকে মানবিকভাবে তাদের পাশে দাঁড়িয়েছে।’ আইনমন্ত্রী বলেন, ‘আমরা রোহিঙ্গ াদের মানবাধিকারের সর্বোচ্চ সুরক্ষা দিয়েছি। তবে বাংলাদেশের অখণ্ডতা রক্ষা একটি বড় বিষয়। রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নন, এমনকি তারা এই ভূখণ্ডের জনগোষ্ঠীও নন।’

আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত