অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৬:৩৯ এএম

বাংলাদেশ পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন ঢাকার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সায়েদুর রহমান; ঢাকার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মাইনুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদার; বিশেষ শাখার (এসবি) ডিআইজি ও বর্তমানে ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি কামরুল আহসান।

এদিকে আরেক প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড-১ হিসেবে পদোন্নতি পেয়েছেন আকরাম হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত