বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বহুল আলোচিত দেবদাস সিনেমার পার্বতীর ভিন্ন ভিন্ন লুকে নজর কাড়লেন বাংলাদেশের চিত্রনায়িকা রাজ রিপা। আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে করা বিশেষ ফটোশুটে এই লুকে ধরা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। ছবি প্রকাশের পর অনেকেই তাকে ‘বাংলার পারু’ বলে অভিহিত করছেন।
এই প্রশংসায় রাজ রিপাও উচ্ছ্বসিত। তিনি জানান, পূজার ফটোশুটটি শুরুতে খুব স্বাভাবিকভাবেই নিয়েছিলেন। 'উইমেন্স ডল বিউটি লাউঞ্জের' কর্ণধার তানিয়া আপু যখন ঐশ্বরিয়া রায়ের পার্বতী লুক তৈরি করার কথা বলেন, তখন বিষয়টি শুনে তিনি কিছুটা হেসেছিলেন। কারণ তার মনে হয়েছিল, আদৌ কি এমন রূপ তৈরি করা সম্ভব? কিন্তু সাজসজ্জা ও মেকআপ শেষ হওয়ার পর আয়নায় নিজেকে দেখে তিনি নিজেই অবাক হন। তার ভাষায়, বাস্তবে নিজেকে ঐশ্বরিয়ার পার্বতীর মতো মনে হচ্ছিল। সেই অভিজ্ঞতা তাকে নতুন আত্মবিশ্বাসও দিয়েছে।
এমনকি আবার ‘দেবদাস’ নির্মিত হলে পার্বতী চরিত্রে অভিনয়ের ইচ্ছার কথাও জানিয়েছেন রাজ রিপা। শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত বাংলাদেশের ‘দেবদাস’-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, নতুন করে সিনেমাটি হলে তিনি পার্বতীর চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুত। দীর্ঘ দুই বছরের বিরতির পর রাজ রিপা এখন আবার নিয়মিত কাজে ফিরছেন। এরই মধ্যে ওয়েব ফিল্ম ‘নয় সে ভালোবাসা’ এর শুটিং শেষ করেছেন। পাশাপাশি কয়েকটি বিজ্ঞাপন, আন্তর্জাতিক প্রচারণামূলক কাজ ও ওভিসিতেও দেখা গেছে তাকে। সামনে সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ, ওভিসি, টিভিসি এবং বড় বাজেটের নাটকেও কাজ করতে চান তিনি।
অক্টোবরে আসছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’
প্রধানমন্ত্রীর পরিবার ও কর্মকর্তাদের নামে ভুয়া আইডি: রিমান্ডে কাকন