আসন্ন নারী এশিয়া কাপ ও ২০তম এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। উরুর চোটের কারণে শেষ মুহূর্তে এসে স্বপ্নভঙ্গ হলো তার৷ তৃষ্ণার পরিবর্তে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী ডানহাতি পেসার ফারজানা ইয়াসমিন।
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এমআরআই পরীক্ষায় তৃষ্ণার ডান উরুতে গ্রেড টু টিয়ার ধরা পড়েছে। এই চোট থেকে সেরে উঠতে তার চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে বিসিবি।
২৩ বছর বয়সী তৃষ্ণা এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ঘোষিত দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। বুধবার দলের সঙ্গে আরব আমিরাতে যাওয়ার কথা ছিল তার। তবে চোটের কারণে দুটি টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হলো তাকে।
তার জায়গায় সুযোগ পাওয়া ফারজানার এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। জাতীয় দলের হয়ে এবারই প্রথম স্কোয়াডে জায়গা করে নিলেন এই ডানহাতি পেসার।
এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, সারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার ও ফারজানা ইয়াসমিন।
হামজা চৌধুরীকে কিনতে চায় চ্যাম্পিয়নশিপ ক্লাব ডার্বি কাউন্টি