চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে পানিতে ডুবে একই সাথে ৫ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। উপজেলার দেবীনগর ইউনিয়নে মরা পদ্মার বিলে গোসল করতে নেমে তারা পানিতে ডুবে যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ শিশু একসঙ্গে বিলে গোসল করতে নামে। একপর্যায়ে তাদের মধ্যে একজন পানিতে ডুবে যেতে থাকলে তাকে উদ্ধারে অন্যরা এগিয়ে যায়। এ সময় একে একে পাঁচ শিশুই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া শিশুরা হলো- দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামের মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও তার বোন আরিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২), নিজামুদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) এবং তার বোন সুরাইয়া (৯)।
দেবীনগর ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে একসঙ্গে পাঁচ শিশু মরা পদ্মার বিলে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে পাঁচ শিশু পানিত ডুবে যায়। ঘটনাটি স্থানীয় এক ব্যক্তির নজরে আসে। এরপর স্থানীয়দের সহায়তায় পাঁচ শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
সদর থানার ওসি একরামুল হোসাইন জানান, পাঁচ শিশু বিলের পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু