কটিয়াদীতে নজরুল বর্ষের উদ্বোধন

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৮:০১ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে শুরু হওয়া অনুষ্ঠানটি সন্ধ্যা পর্যন্ত চলে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার। এ সময় বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হাসানসহ অন্যরা।

উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। শিক্ষার্থীদের মনোজ্ঞ পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। 

এ সময় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তার বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত