যুক্তরাজ্যে আন্তর্জাতিক হিফজুল কুরআনে তৃতীয় বাংলাদেশের সাদ নূর

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৯:১৭ পিএম

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ সাদ মুহাম্মদ নূর।

হাবিবুল কুরআন ইউকে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১১০ জন প্রতিযোগী অংশ নেন। A2 গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে বিশুদ্ধ তিলাওয়াত, হিফজের দৃঢ়তা ও পারদর্শিতার স্বীকৃতি হিসেবে তৃতীয় স্থান অর্জন করেন সাদ নূর। পরে আয়োজকদের পক্ষ থেকে তাকে সনদ ও সম্মাননা দেওয়া হয়।

সাদ নূর রাজধানীর মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামী ঢাকার কিতাব বিভাগের শিক্ষার্থী।

তার সাফল্যে আনন্দ প্রকাশ করে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুম বলেন, এ অর্জন শুধু সাদ নূর বা প্রতিষ্ঠানের নয়, এটি বাংলাদেশের অর্জন। কুরআনের শিক্ষা ও আদর্শে শিক্ষার্থীদের গড়ে তুলে দেশ-বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম কুরআনের খাদেম তৈরি করাই তাদের লক্ষ্য।

এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ ও আনাস মাহফুজসহ অনেকে সৌদি আরব, দুবাই, ইরান, তুরস্ক, কুয়েত ও লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত