ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) হাজারীবাগ আধুনিক পশু জবাইখানায় আনুষ্ঠানিকভাবে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাত কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার এক অনুষ্ঠানে কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আব্দুস সালাম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় আধুনিক পশু জবাইখানাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে লাইভস্টক বিশেষজ্ঞ বা ভেটেরিনারি সার্জনের মাধ্যমে পশুর স্বাস্থ্য পরীক্ষা করে স্বয়ংক্রিয় ও স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রক্রিয়াজাত করা হবে।
ডিএসসিসির স্বাস্থ্যসম্মত পশু জবাইখানা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ এএম
দেশ রূপান্তর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০