মঞ্জু সরকারের জন্মদিনে আজ গ্রন্থোৎসব

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ এএম

বিশিষ্ট কথাসাহিত্যিক মঞ্জু সরকারের ৭৩তম জন্মবার্ষিকী আজ। ১৯৫৩ সালের ১ সেপ্টেম্বর রংপুরে তার জন্ম।  জন্মবার্ষিকী উপলক্ষে মঞ্জু সরকারের গ্রন্থোৎসব আয়োজন করেছে প্রকাশনা প্রতিষ্ঠান অনুপ্রাণন। আজ মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ বছর অনুপ্রাণন থেকে প্রকাশিত গল্প সংকলন ‘শখের বাগানে সাপ’ ও উপন্যাস ‘নিয়ন্ত্রক’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।

এই অনুষ্ঠানে প্রকাশিত বই ও লেখকের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করবেন প্রাবন্ধিক মফিদুল হক, লেখক-অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াস, গবেষক-লেখক চৌধুরী মুফাদ আহমদ, কথাসাহিত্যিক জাকির তালুকদার, নাসিমা আনিস ও চলচ্চিত্রকার গিয়াসউদ্দিন সেলিম। শুভেচ্ছা বক্তব্য রাখবেন লেখক মঞ্জু সরকার।

সর্বশেষ সর্বাধিক পঠিত