বাংলাদেশের দর্শকদের দীর্ঘদিন ধরে বিনোদন দিয়ে আসছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। জনপ্রিয় এই নাটকটির পঞ্চম সিজনের প্রচার শেষ হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটকটির পরিচালক কাজল আরেফিন অমি।
অবশেষে পরিচালক জানিয়েছেন এই নাটকের প্রচার শেষ হতে যাচ্ছে। সামাজিক মাধ্যমে এক পোষ্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। ফেসবুক পোষ্টে পরিচালক কাজল আরেফিন অমি লেখেন ‘হতেও পারে এই দেখা শেষ দেখা, হতেও পারে এই সিজন, শেষ সিজন। #BachelorPointSeason5
প্রসঙ্গত বাংলাদেশের নাট্যাঙ্গনে ‘ব্যাচেলর পয়েন্ট’কে ধরা হয় অন্যতম সফল ধারাবাহিক হিসেবে। বন্ধুত্ব, প্রেম, পারিবারিক সম্পর্ক, হাস্যরসের পাশাপাশি সমসাময়িক নানা সামাজিক বিষয় উঠে এসেছে নাটকটির গল্পে।
শুরু থেকেই তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই ধারাবাহিকের প্রতিটি সিজনই পেয়েছে বিপুল দর্শকপ্রিয়তা। ইউটিউবে কোটি কোটি ভিউয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত আলোচনায় থাকে নাটকটির বিভিন্ন চরিত্র ও সংলাপ।
নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চরিত্রগুলোও পেয়েছে আলাদা পরিচিতি। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, চাষী আলম, মারজুক রাসেল, অর্চিতা স্পর্শিয়া, ফারিয়া শাহরিন, জিয়াউল হক পলাশসহ আরও অনেকে।