জামালপুরে ৩ প্রতিষ্ঠান মালিককে জরিমানা 

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম

সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময় রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে জামালপুরের ইসলামপুর বাজারের তিনটি প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ আগস্ট) রাতে  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযানে ব্যবসা প্রতিষ্ঠান মালিককে অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো.জোবায়ের।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর মার্কেট, দোকানপাট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা রয়েছে। নির্ধারিত সময়ের পরও কিছু ব্যবসায়ী দোকানপাট খোলা রেখে ব্যবসা পরিচালনা করছিলেন। বিষয়টি নজরে আসায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ইসলামপুর বাজারের আশরাফ স্টোর,বিশাল বস্ত্রালয় ও একটি ক্রোকারিজ দোকানের মালিককে জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়, ব্যবসা পরিচালনায় শৃঙ্খলা এবং নির্ধারিত সময়সূচি নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।



সর্বশেষ সর্বাধিক পঠিত