হিলিতে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পিএম

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

পৌর বিএনপির আয়োজনে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় হিলি স্থলবন্দরের সামনের সড়কে বিভিন্ন ফুল ও ফলের চারা রোপণ করা হয়। পরে স্থানীয় একটি পুকুরে পোনামাছ অবমুক্ত করন করা হয়। এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করা হয়।  

এসময় সেখানে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, পৌরবিএনপির সভাপতি মিঠু খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত