বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে ছাত্রদলের মিছিল 

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

সাহস সংগ্রাম ত্যাগ আর সাফল্যের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইচ এম আবু জাফরের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মিছিল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এইচ এম আবু জাফর বলেন দেশের এক ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও জনগণের কল্যাণে বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়। শেখ মুজিব দেশে একদলীয় বাকশাল কায়েম করেছিল। সেখান থেকে দেশকে বহুদলীয় গণতন্ত্র ও সকল পথ ও মতের মানুষের রাজনীতির সুযোগ নিশ্চিত করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 

তিনি বলেন বিএনপি দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে্ছে। নারীদের জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছে। সবার জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছে। জনশক্তি ও গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু করেছে বিএনপি। বিএনপি গণ মানুষের দল হিসেবে ইতিমধ্যে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। বাংলাদেশের যত ইতিবাচক অর্জন তার সবকিছু বিএনপির হাত ধরে হয়েছে। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে ইতিবাচক পরিবর্তনের রাজনীতি শুরু করেছেন। ১২ফেব্রুয়ারি নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা ইতিমধ্যেই বাস্তবায়ন শুরু করেছেন। ১৮০ দিনের মধ্যে ফ্যামিলি কার্ড ,কৃষক কার্ড ,খাল খনন কর্মসূচি , বৃক্ষরোপণ ,ইমাম মুয়াজ্জিন পুরোহিতের সম্মানি প্রদান, খেলাধুলার উন্নয়নে নতুন কুড়ি স্পোর্টস চালু করেছেন। জনগণ তারেক রহমানের উপর আস্থা রেখেছেন। তিনি জুলাইয়ের স্পিরিট ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ বিনির্মানে ৫৬ হাজার বর্গমাইলে ছুটে বেড়াচ্ছেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন ,ফারহান আরিফ , ,সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক , কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, রাসেল খান রাহাত, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ সভাপতি এইচ এম রিয়াজুল ইসলাম রিয়াজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহাবুব হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাকিতুল ইসলাম, শরীফুল ইসলাম শরীফ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম , ,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসিবুল নাঈম, তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য নাজমুল হাসান পাপন সহ বিভিন্ন ইউনিটের কয়েকশো নেতাকর্মী।

সর্বশেষ সর্বাধিক পঠিত