মিসরে বাস দুর্ঘটনায় নিহত ১৬

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম

মিসরের দক্ষিণ সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) দাহাব-নুয়েইবা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের। 

দুর্ঘটনাস্থলটি লোহিত সাগরের উপকূলীয় এলাকায় অবস্থিত। পর্যটকদের কাছে অঞ্চলটি বেশ জনপ্রিয়।

এর আগে গত মাসে মিসরের ইসমাইলিয়া গভর্নরেটেও সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছিলেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত