রাষ্ট্রদূত হোসেন দেলোয়ার হোসেন

শিগগিরই সৌদি প্রবাসীদের ই-পাসপোর্ট ভোগান্তি কমবে 

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পিএম

সৌদি প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট নিয়ে ভোগান্তি শিগগিরই কমে যাবে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হোসেন দেলোয়ার হোসেন। দেশটির রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাস কনফারেন্স হলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনি এসব কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ই-পাসপোর্ট ইস্যু, দূতাবাসের কনসোলার সেবার বর্তমান পরিস্থিতি ও প্রবাসীদের বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন রাষ্ট্রদূত।

তিনি বলেন, দূতাবাসের পাসপোর্ট বিভাগ ও বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ টিম প্রবাসীদের পাসপোর্ট ইস্যুতে গত দেড় মাস যাবৎ প্রতিদিন প্রায় ২০ থেকে ২২ ঘণ্টা কাজ করে প্রবাসীদের চাহিদা পূরণ কাজ করছে। ই পাসপোর্টের চাহিদা বেড়ে যাওয়ায় বাংলাদেশ সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।

প্রাথমিকভাবে প্রবাসীদের কিছুটা ভোগান্তি পড়তে হয়েছে স্বীকার করে তিনি বলেন,  ইতোমধ্যে সৌদি আরবের বিভিন্ন প্রদেশে দূতাবাসের কনসোলার সেবা কার্যক্রম বাড়ানো হয়েছে,পাসপোর্ট কার্যক্রম ও নিয়মিত করা সম্ভব হচ্ছে যার কারণে পাসপোর্ট আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত সৌদি আরবের স্থানীয় আইন কানুন মেনে চলার জন্য প্রবাসীদের আহ্বানের পাশাপাশি সতর্ক করে রাষ্ট্রদূত হোসেন দেলোয়ার হোসেন বলেন, সম্প্রতি কিছু সংখ্যক প্রবাসী বিভিন্ন ভিডিও ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারণে সৌদি সরকারের দৃষ্টিগোচর হওয়ায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশাসন থেকে এই বিষয়ে দূতাবাসকে জানানো হয়েছে। রাষ্ট্রদূত এ বিষয়ে প্রবাসীদের আরো সচেষ্ট থাকার আহ্বান জানান।

তিনি বলেন, প্রতিটা প্রবাসী দেশের একজন দূত হিসেবে এদেশে কাজ করছে, একজন প্রবাসী ভালো কাজ করলে যেমন দেশের সুনাম বৃদ্ধি পায় তেমনি খারাপ কাজের জন্যেও ক্ষুন্ন হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত