বিমানের সিটের নিচে মিলল ২০ কোটি টাকার সোনা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক ২০ কোটি টাকা মূল্যের ৯ কেজি ৩৩ গ্রাম সোনার বার উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ আগস্ট) রাত ১০টার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে এসব সোনা উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমস হাউজ সোনার চালানটি উদ্ধার করে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কাস্টম সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার একটি দল গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য সংস্থার উপস্থিতিতে বুধবার রাত ১০টার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮০টি সোনার বার উদ্ধার করে। এসব সোনার ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি এবং আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।

সর্বশেষ সর্বাধিক পঠিত