বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী

যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতার ওপর যাত্রীদের জীবন ও নিরাপত্তার বিষয়টি নির্ভর করে। তাই দায়িত্বে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না বলেও জানান তিনি। 

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পিএম

হযরত শাহজালাল বিমানবন্দরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা হলে কঠোর শাস্তির হুশিয়ারী দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের ভেতরে 'এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬' শীর্ষক মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।

যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতার ওপর যাত্রীদের জীবন ও নিরাপত্তার বিষয়টি নির্ভর করে। তাই দায়িত্বে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না বলেও জানান তিনি।

এসময় তিনি বলেন, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। 

তিনি আরও বলেন, পরিস্থিতির উন্নতি করার জন্য সরকারবদ্ধপরিকর। যে করেই হোক এগুলো নিরসনের জন্য সরকারকে সময় দিতে হবে। যেহুতু দীর্ঘ দিন এ প্রবণতাটা চলে আসছিল। আমাদের যারা কাজ করে তারা অলস হয়ে গিয়েছিল। অনেকে দলীয়করণভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে। তারা কাজ করতে পারে না।

লাগেজ কাটার অভিযোগ রয়েছে বিষয়টি নিয়ে আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন মনে হয় এটা হচ্ছে না। অতীতে দুই একটি ঘটনা যদি ঘটে থাকে সেগুলো এড্রেস করব।

বিমানবন্দরের স্বর্ণপাচার হচ্ছে এবং বিমানের কর্মচারীরা আটক হচ্ছে বিষয়টি নজরে আনলে মন্ত্রী বলেন, এটা গুড নিউজ যে আগে বিমানবন্দর দিয়ে স্বর্ণ পাচার হতো। স্বর্ণ পাচারকারীরা অনায়াসে স্বর্ণ নিয়ে বের হয়ে যেত। এখন যারা স্বর্ণ পাচার করছে তাদের না ধরা দিয়ে উপায় নেই। আমরা এখন কঠোর নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে ধরছি এবং তাদেরকে আইনের আওতা আওতায় নিয়ে যাচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত