কর্মস্থলে দীর্ঘদিন অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা এবং সরকারি দায়িত্ব পালনে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের চার কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়, সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার, রংপুরের সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান এবং বাংলাদেশ পুলিশ একাডেমির (সারদা) অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুককে বরখাস্ত করা হয়।