নদীভাঙন কবলিতদের পাশে এবিজি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ এএম

মানিকগঞ্জের দৌলতপুরে নদীভাঙন কবলিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। গতকাল বুধবার উপজেলার চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী শায়লা কবীর। আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম প্রমুখ। এবিজি ফাউন্ডেশনের সহায়তা পেয়ে অসহায়রা কৃতজ্ঞতা প্রকাশ করেন। শায়লা কবীর বলেন, আমরা সব সময় অসহায়দের পাশে আছি এবং থাকব। বিজ্ঞপ্তি

 

সর্বশেষ সর্বাধিক পঠিত