দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৪ জন এবং হাম শনাক্ত হয়েছে ৪০ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৯৮৭ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। বাকি ৮৮৮ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে এক লাখ ৬২ হাজার ২৬২ জন। হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৫৬৭ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪২ হাজার ৪৫৩ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৩৭ হাজার ৩৫০ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশু খুলনা বিভাগের। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৩০ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। হাম শনাক্ত হয়েছে ২৪ জনের।
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ এএম
দেশ রূপান্তর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০