ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

স্কচটেপে মুখ বাঁধা সিএনজিচালকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম

রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ বাঁধা অবস্থায় এক সিএনজিচালকের  মরদেহ উদ্ধার করেছে বনানী থানা পুলিশ। নিহতের নাম মো. ইসমাইল হোসেন (৪০)। গতকাল শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ইসমাইলকে শ্বাসরোধে হত্যার পর অন্য কোনো স্থান থেকে মরদেহটি এনে এক্সপ্রেসওয়ের ওপর ফেলে রাখা হয়েছে।

জানা গেছে, ইসমাইল হোসেন জামালপুর সদরের জালাল উদ্দিনের ছেলে। তিনি ঢাকায় সিএনজি চালাতেন। তার লাশ উদ্ধারের খবরে জামালপুর থেকে ঢাকায় এসেছেন তার স্ত্রী ও ছেলে।

বনানী থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, সকালে অজ্ঞাত হিসেবে ইসমাইলের মরদেহটি উদ্ধার করা হয়। তার পরনে সিএনজিচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল। মুখ সাদা রঙের স্কচটেপ দিয়ে বাঁধা ছিল। পরে আঙুলের ছাপের মাধ্যমে তার নাম ইসমাইল হোসেন বলে জানা গেছে। রাত ৯টার দিকে ওসি জানান, আঙুলের ছাপের মাধ্যমে নাম-পরিচয়সংক্রান্ত প্রাথমিক তথ্য পাওয়া গেলেও পরিবারের সদস্যদের মাধ্যমে পরিচয় চূড়ান্তভাবে নিশ্চিত করা যায়নি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা ঢাকায় আসছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত