রাজধানীর শাহআলীতে ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় শাহআলী মহিলা কলেজের সামনে রাস্তায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত মেহেদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে তিনি মারা যান।
শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, মধ্যরাতে শাহআলী মহিলা কলেজের সামনের রাস্তায় চাকুসহ একজনকে আটক করা হয়। এর কিছুক্ষণ পরেই জানা যায় তিনি পাশেই এক যুবককে ছুরিতে আঘাত করেন, ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান।
তিনি জানান, ওই যুবকের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। তার বাবার নাম মো. আলম। বর্তমানে মিরপুর থানাধীন বড়বাগ এলাকায় থাকতেন। তিনি সাইনবোর্ড তৈরির কাজ করতেন। তবে এটি ছিনতাইয়ের ঘটনা, নাকি পুর্বশত্রুতা সেটি এখনও জানা যায়নি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
কক্সবাজারে বারে যুবক খুন, অভিযুক্তও মারা গেলেন পুলিশ হেফাজতে