ময়মনসিংহের নান্দাইলে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে ফিরোজা আক্তার (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফিরোজা আক্তার ওই গ্রামের আবু রায়হানের (৬০) স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চলাচলে অক্ষম আবু রায়হানের সঙ্গে স্ত্রীর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। কয়েক মাস ধরে তারা পৃথক ঘরে বসবাস করছিলেন। ঘটনার দিন সকালে বাড়ির উঠানে বসে থাকা ফিরোজাকে ঘরে থাকা একটি বল্লম দিয়ে একাধিকবার আঘাত করেন আবু রায়হান। এসময় সে মাটিতে লুটিয়ে পড়লে গুরুতর আহত অবস্থায় স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্বামী সহ তার সন্তানেরা পলাতক রয়েছে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এক নারীর সঙ্গে সম্পর্কের জেরে মা-ছেলেসহ ৩ জনকে খুন: পুলিশ